গুগল ম্যাপ থেকে মুছে গেল ফিলিস্তিনের নাম!


শুধু মাত্র গুগল ম্যাপ-ই নয়, এপল ম্যাপ থেকেও বাদ দেওয়া হলো ফিলিস্তিনের নাম। ২০১৬ সালে গুগল তাদের ম্যাপ থেকে ফিলিস্তিনের নাম মুছে দেয় এবং সেখানে শুধু ইসরাইলের নাম রেখে দেয়। গুগলের এমন বৈষম্যমূলক কাজের তীব্র নিন্দা জানায় লক্ষ লক্ষ ফিলিস্তিনের সমর্থকরা। কিন্তু গুগল এ বিষয়টি অস্বীকার করে বলেছে যে, তারা ফিলিস্তিনকে মুছে দেয় নি, বরং তাদের সিস্টেমের একটি ত্রুটির কারণে এই সমস্যাটি হয়েছে। গুগল আরো বলেছে যে, ফিলিস্তিন নামে কোনো জায়গা প্রথমে ম্যাপে লেভেল করা ছিল না। এ বিষয়ে সমস্ত টুইটার জুড়ে #PalestineIsHere হ্যাশট্যাগসহ তীব্র সমালোচনার ঝড় উঠে।

Comments